শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০৩:৩২ পিএম, ২০২১-০৮-০১
সিলেট জুঁড়ে ক্রমান্বয়ে করোনার থাবা বেড়েই চলেছে। প্রতিদিন ভয়ষ্কর রূপ ধারণ করছে। শহরের চেয়ে সিলেটে গ্রামের এখন বেশির ভাগ মানুষ করোনার আক্রান্তের শিকার হচ্ছেন। পরিস্থিতি অনুকুলের বাহিরে চলে গেলে ডাক্তারের স্বরণাপন্ন হচ্ছে। অনেকে আবার হাসপাতালের দিগে ছুঁটছেন কিন্তু রোগী নিয়ে এ হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ছুঁটাছুঁটি কিন্তু নেই কোন সিট,আইসিইউ বেডের জন্য হাহাকার দেখা দিয়েছে। গত এক মাসে শুধুমাত্র সিলেট জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৮ হাজারের বেশী মানুষের শরীরে। মারা গেছেন প্রায় ২শ’র কাছাকাছি।
জানা যায়, সিলেট বিভাগে সরকারি বেসরকারি প্রায় ৮শ’টি কোভিড বেড রয়েছে। সবমিলিয়ে আইসিইউ বেড রয়েছে ১২৭টি। এর মধ্যে সরকারি ভাবে ডা. শামসুদ্দিন হাসপাতালে ১৬টি, ওসমানী হাসপাতালে ৮টি এবং মৌলভীবাজার হাসপাতালে ৬টি আইসিইউ বেড রয়েছে। এছাড়া, বেসরকারি হাসপাতালে কোভিড বেড রয়েছে-৯৭টি।
জানা যায়, সরকারী দুই হাসপাতালে শয্যা সংখ্যার বিপরীতে বেশী রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। অনেকে সাধারণ শয্যা না পেয়ে মেঝেতে অবস্থান করছেন। বেসরকারী হাসপাতাল গুলোতেও সাধারণ শয্যা খালি নেই।
সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন জানান, প্রায় ৫ দিন ধরে রোগী নিয়ে হাসপাতালে অবস্থান করছেন। সাধারণ শয্যা না পাওয়ায় অনেকের মতো তারাও মেঝেতে অবস্থান নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের আন্তরিকতা স্বত্ত্বেও পরিস্থিতি বিবেচনায় তাদেরকেও পোহাতে হচ্ছে দুর্ভোগ।
যে হারে সিলেটে করোনায় সংক্রামন বাড়ছে যদি এভাবে বাড়তে থাকে সিলেটের পরিস্থিতি ভায়নক রূপ ধারণ করবে। সিলেট স্বাস্থ্য বিভাগের কর্মীদের মতে মানুষ যদি সচেতন না হয় তাহলে এর উত্তোরণ পাওয়া খুব কষ্ট হবে মানুষ মারা যাবে বেশি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited