শিরোনাম
আশুলিয়া প্রতিনিধি : | ০৬:৩৮ পিএম, ২০২১-০৮-০১
রোববার থেকে সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শ্রমিকরা কাজে যোগ দিতে লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলবেধে প্রবেশ করছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায়। বেশিরভাগ উত্তরবঙ্গ থেকে আসা শ্রমিকরা কেউ এসেছেন ট্রাক, সিএনজি, পিক-আপ কেউবা আবার ভেঙ্গে ভেঙ্গে অটোরিকশাতেও ফিরছেন। সীমাহীন কষ্টে অতিরিক্ত ভাড়ায়। বেশি ভাড়া আদায় করা হলেও এসব দেখার কেউ নেই বলে অভিযোগ শ্রমিকদের।
আজ রবিবার (০১ আগস্ট ) ভোর থেকেই আশুলিয়ার বাইপাইল এলাকায় শত শত শ্রমিককে ফিরতে দেখা গেছে। তবে রাতভর যাত্রাপথে নানান বিড়ম্বনার পর এখানে পৌঁছেও গণপরিবহন না পাওয়ায় শ্রমিকদের দুর্ভোগ যেন চরমে উঠেছে। ব্যাগের বোঝা ও শিশুদের নিয়ে হেটেই যেতে হয়েছে তাদের।
শ্রমিকরা জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন। কিন্তু সরকারের হঠাৎ করে পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত শুনে দ্রুত পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়ি থেকে ফিরছেন তারা। তবে পরিবহন সংকট থাকায় ভেঙ্গে ভেঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাভার আশুলিয়া ফিরছেন তারা। ভাড়াও নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বলেন, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারলাম ১ আগস্ট পোশাক কারখানা চালু হবে। ইতোমধ্যেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বলেছে। কয়েকদিন আগেও সরকারের মন্ত্রীরা বলেছেন ৫ আগস্টের আগে কোন ভাবেই শিল্প কারখানা খোলার সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎ করে এই প্রজ্ঞাপন দিয়ে শ্রমিকদের একটা ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে।
এদিকে পরিবহন সংকটে গাদাগাদি করে একত্রে শ্রমিকরা কর্মস্থলে ফিরে আসতে থাকায় করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited