বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি’র অক্সিজেন কনসেনট্রেটর প্রদান  

কুমিল্লা প্রতিনিধি :    |    ০৬:৪০ পিএম, ২০২১-০৮-০৫

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি’র অক্সিজেন কনসেনট্রেটর প্রদান  

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোনা রোগীদের অক্সিজেনসেবা দিতে একটি অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন কুমিল্লা -০২, হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে  সংসদ সদস্যের পক্ষে ডাক্তার ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারের হাতে অক্সিজেন কনসেনট্রেটরটি তুলে দেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন সরকার। 
ভিডিও বার্তায় সেলিমা আহমাদ এমপি শুরুতেই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আাহ্বান জানান। প্রত্যেককে মাস্ক পরিধানের ওপর জোর দেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে গেছে। হাসপাতালে ভর্তি করোনা রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে প্রাকৃতিকভাবে অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন কনসেনট্রাটর উপহার দেওয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহিদ উল্লাহ, ডা. নিবিড় লুৎফুন নাহার, ডা, মাহফুজা, প্রধান অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যন মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
 
রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর