বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

সংবাদদাতা, যশোর :    |    ০৭:২৮ পিএম, ২০২১-০৮-০৭

যশোরে হত্যা মামলার আসামি গ্রেফতার

 যশোর শহরের শংকরপুরে শাওন ওরফে টুনি শাওন হত্যা মামলার অন্যতম আসামি অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে (২১) সহযোগীসহ আটক করেছে  জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ সময় তাদের দখল হতে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজিম শেখের ছেলে। তার সহযোগীর নাম নোবেল হোসেন (১৯)। সে শংকরপুর বটতলা মসজিদ এলাকার বাবুল হোসেনের ছেলে।
শনিবার ৭ আগষ্ট দুপুরে যশোর ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাহাংগীর  বলেন, ২২ জুলাই রাতে  যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড়ে শংকরপুর বাসটার্মিনলা কেন্দ্রীক আধিপত্যের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন আব্দুল হালিম শেখের ছোট ছেলে সন্ত্রাসী শাওন ওরফে টুনি শাওন। এই ঘটনায় নিহতের পিতা কোতয়ালি থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। গোল্ডেন ফিরোজ এ মামলার অন্যতম দ্বিতীয় আসামি। 
মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পুলিশ পরিদর্শক মো. রোকিবুজ্জামানের নেতৃত্বে ডিবি ও কোতয়ালি থানা পুলিশ গত শুক্রবার বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আট্টিকি এলাকায় ফিরোজের বোনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোর শহরের শংকরপুর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ‘মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’-এর পেছনের বনির মায়ের একটি পচাঁ ডোবা থেকে পলিথিনে রাখা এবং দড়ি দিয়ে বাঁধা একটি ওয়ান স্যুটারগান, এক রাউন্ড গুলি এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করে। পরে অস্ত্র উদ্ধার সংক্রান্ত ঘটনায় গোল্ডেন ফিরোজের সহযোগী নোবেল হোসেনকে আটক হয়।
প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, শাওন ওরপে টুনিশাওন  হত্যা মামলায় এই পর্যন্ত ৬জনকে আটক করা হয়েছে।  তবে মূল আসামি আলতুর ছেলে  অনিক ওরফে অনিকে এখনো আটক করা যায়নি। অস্ত্র উদ্ধার ঘটনায় কোতয়ালি মডেল থানায় গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর