শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি : | ০৬:১০ পিএম, ২০২১-০৮-২১
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার নবজাতককে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুলফিকার হয়দার সোহেল (৪০) নামের ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নতুন শাহজীরহাট এলাকার সোবহান মুন্সির বাড়ির আলী আহমদের ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আটককৃত জুলফিকার হায়দার সোহেল কবিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুর হালিমের ছেলে। সে কবিরহাট প্রাইভেট হাসপাতালের ম্যানেজার।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে জুলেখা বেগম নামের এক গৃহবধূর নবজাতককে (ছেলে) চুরি করে যায় এক নারী। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে খুঁজে তার কোন সন্ধান না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানায় অবগত করা হয়। ওই নবজাতকের বড় ভাই বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতালের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নবজাতককে উদ্ধারে অভিযানে নামে। অভিযানকালে শুক্রবার রাতে কবিরহাট উপজেলার নতুন শাহজিরহাট এলাকায় অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের লাশ উদ্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো প্রশাসন ও গণমাধ্যমের কাজের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। তাই সাংবাদিক ও প্রশà...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited