শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি চট্রগ্রাম :: | ১২:১৯ পিএম, ২০২১-০৮-২৯
মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। এ নিয়ে ৪৫ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারালো।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ লাখ ৭ হাজার ৮৪০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ১৮ জনের। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৬৬৫ জন। এর আগের দিন করোনায় মারা যায় ৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৪১ হাজার ৭৮৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ২৮৯ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মানুষ মারা গেছে।
এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ১৮৮ জনের। মারা গেছে ৪ লাখ ৩৭ হাজার ৮৬০ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৫ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। আর সুস্থ হয়েছে ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited