বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে সিক্স মার্ডার মামলার তদন্ত রিপোর্ট দ্রুত দাখিলের নির্দেশ

বান্দরবান প্রতিনিধি :    |    ০৩:১২ পিএম, ২০২১-০৯-০৪

বান্দরবানে সিক্স মার্ডার মামলার তদন্ত রিপোর্ট দ্রুত দাখিলের নির্দেশ

শনিবার ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সেপ্টেম্বর-২০২১ সভা জেলা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান সভাপতিত্বে উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেগম সুরাইয়া আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মংটিং ক্রো, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম. এমরান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, মোহাম্মদ নাজমুল হোছাইন, মোঃ নূরুল হকসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং সরকারি অন্যান্য দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি মহোদয় বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে বিচারাধীন চাঞ্চল্যকর ০৬ মার্ডার কেস ও অন্যান্য হত্যা মামলার রিপোর্ট যথাসময়ে দাখিল না করায় ন্যায় বিচার বিঘ্নিত হচ্ছে বলে মত প্রকাশ করেছেন। হত্যা মামলাগুলোতে দীর্ঘদিন পার হওয়ার পরও তদন্ত রির্পোট না আসায় গভীর উদ্যোগ প্রকাশ করেন। যে সমস্ত মামলায় গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া ক্রোকী পরোয়ানাসমূহ দীর্ঘদিন অতিবাহিত হওয়া সত্বেও ফেরত আসেনি তা দ্রুত তামিল করে আদালতে ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদেরকে নির্দেশ প্রদান করেন। যেসব মামলায় মেডিকেল সনদ না আসার কারণে তদন্ত কার্যক্রম বিলম্বিত হচ্ছে তা দ্রুত প্রদানের জন্য সিভিল সার্জনকে বিশেষভাবে অনুরোধ করা হয়। একইসাথে ডাক্তার ও পুলিশ সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর