শিরোনাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : | ০২:০৯ পিএম, ২০২১-০৯-০৮
জান্নাতুল মাওয়া :
এত উন্নয়নের পরও এখন নানাদিক বিবেচনায় বিশেষ করে আমলাতন্ত্রের উত্থান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন ব্যর্থতার কথা জাতীয় সংসদে আলোচিত হচ্ছে এরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী আবার আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের মাঠে নামাতে পারেন এমন আলোচনা আওয়ামী লীগের বিভিন্ন মহলে চলছে। তবে মন্ত্রিসভা’র রদবদল এখন আওয়ামী লীগের অন্যতম আ’লো’চি’ত বিষয়। আর এই আলোচনায় কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। মনে করা হচ্ছে যে, সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রী ত্যাগী নেতাদেরকে দায়িত্ব দিতে পারেন। মন্ত্রিসভা’র রদবদল নিয়ে আলোচনায় যেকজন নেতা এসেছেন তাদের মধ্যে রয়েছেন: আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও আ ক ম বাহাউদ্দিন বাহার।
মন্ত্রীসভার রদবদলে সংযুক্ত হওয়ার বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নাম বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। এমপি বাহার সর্বমহলে একজন দক্ষ ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। এমপি বাহার দলের দু:সময় হতে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত এবং আস্থাভাজন নেতা। দূরদর্শী একজন নেতা হিসেবে তার স্বীকৃতি রয়েছে। এই সংকট’কালীন সময়ে মন্ত্রিসভায় এমপি বাহার অন্তর্ভুক্ত হলে মন্ত্রিসভায় সরকারের আমলাতন্ত্রের প্রভাব কমে যেতে পারে বলে অনেকে মনে করেন।
তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কখনো মন্ত্রী হননি এমপি বাহার। অথচ এই ত্যাগী নেতা এরশাদের আমলে মন্ত্রী হবার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন। দলের হাইকমান্ডের অনেকেই মনে করেন এবারের মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এমপি বাহারের দক্ষতা ও সাংগঠনিক অবস্থা খুবই মজবুত বলে মন্তব্য করেন কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আালম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, বাহার ভাইকে কুমিল্লার সিংহপুরুষ বলা যায়।
তাছাড়া কুমিল্লায় আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে দলীয় নেতা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আমিনুল ইসলাম টুটুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হাবিব উল্লাহ তুহিন ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জুনায়েদ শিকদার তপু কেটিসিসিএলি: ভাইস চেয়ারম্যান। স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জহিরুল হক রিন্টু,সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসসহ সর্বস্তরের নেতাকর্মীদের মন্তব্যে জানা যায় এমপি বাহার এমপি বাহার ভাই ওয়ার্ড পর্যায়ের সর্বকনিষ্ঠ সদস্যদেরও খবর রাখেন। উনি এমপি হবার পর বেকার আছে এমন কোনো কর্মীর দেখা পাওয়া যাবে না।
সম্প্রতি প্রধানমন্ত্রী সচিব কমিটির সভা স্থগিত করেছেন যেটি রোববার হওয়ার কথা ছিল। আর এই সভা স্থগিত করার প্রেক্ষিতে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সুশীল সমাজের কেউ কেউ বলছেন এবার মন্ত্রী পরিষদের রদবদল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited