শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০২ পিএম, ২০২১-১১-২২
দেশের তরুণ জনগোষ্ঠীকে পুষ্টি কার্যক্রমের প্রচারণায় যুক্ত করে তাদের উদ্ভাধনী ভাবনাকে কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে পুষ্টি খাতের লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (২২ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং (এফপিএমইউ) ইউনিটের কনফারেন্স রুমে ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। পুষ্টি নিরাপত্তা অর্জনের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত হবে অচিরেই। এখানে তরুণদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার শিক্ষক-ইমামদের মাধ্যমে জনসাধারণের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সম্পর্কে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।খাদ্যমন্ত্রী বলেন, অপুষ্টি রোধে নিউট্রিশন ক্লাবের সদস্যরা বিশেষ করে তরুণেরা কার্যকর ভূমিকা পালন করতে পারে। তরুণদের আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সবধরনের সহায়তা করবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন(গেইন) এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, সান ফোকাল পয়েন্টের টেকনিক্যাল সাপোর্ট ডা. মো এম ইসলাম বুলবুল, এফপিএমইউ- এর মহাপরিচালক মো শহীদুজ্জামান ফারুকী, নিউট্রিশন অলিম্পিয়াডের উদ্যোক্তা বি.বি.আই.ডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহীদ উদ্দিন আকবর বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াডের লোগো উন্মোচন করেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited