শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৫০ পিএম, ২০২১-১১-২৮
বিদ্রোহী টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। যুদ্ধক্ষেত্রে তাকে সেনার পোশাকে দেখা যায়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্যদের মনোবল চাঙ্গা করতেই মুখোমুখি যুদ্ধে নেমেছেন ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় তিনি এমনটাই জানান। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শত্রুকে কবর না দেওয়া পর্যন্ত হাল ছেড়ে দেব না। আমরা দেখতে চাই একটি ইথিওপিয়া, যা আমাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে। ’ এ যুদ্ধে বিজয় নিশ্চিত জানিয়ে তিনি বলেন, ‘শত্রুরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থান নেই, আমরা জিতব। ’ আবি আহমেদ বলেন, সামরিক বাহিনী কাসাগিতার নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া আফার অঞ্চলের চিফরা জেলা এবং বুরকা শহর পুনরুদ্ধার করার পরিকল্পনা করেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। এর আগে যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন তিনি। অবশেষে বুধবার (২৪ নভেম্বর) তিনি নিজেই যুদ্ধে যোগ দেন। যুদ্ধে নামার আগে নিজের রাষ্ট্রীয় দায়িত্ব ডেপুটিদের হাতে ন্যস্ত করেন আবি আহমেদ। শুক্রবার এক ভিডিওতে দেখা যায়, আবি আহমেদ সামরিক কর্মকর্তাদের সঙ্গে হেঁটে যাচ্ছেন। তার পরণে সেনাবাহিনীর পোশাক।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited