শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ১১:৪৮ এএম, ২০২১-১১-২৯
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের এক কর্মী নিহত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে নিহত ওই গ্রামীণ ব্যাংক কর্মীর নাম ডলি পারভিন (৩৭)। তিনি গ্রামীণ ব্যাংকের রাজশাহী পবা উপজেলার হড়গ্রাম শাখায় কর্মরত ছিলেন। তিনি সকালে টাকা কালেকশন করতে ডিঙ্গাডোবা এলাকায় গিয়েছিলেন। তার স্বামী আব্দুস সবুরও গ্রামীণ ব্যাংকে কর্মরত। ডলি পারভিনের গ্রামের বাড়ি নাটোরে। তবে তারা মহানগরীর তেরোখাদিয়া উত্তরপাড়ার একটি বাড়িতে ভাড়া খাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে ডলি পারভিন তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় কালেকশনে যান। তাকে নামিয়ে দিয়ে তার স্বামী সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন। এ সময় ডলি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রেন ডলি পারভিনকে ধাক্কা দেয়। এতে রেললাইনের ওপর পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে নিহত ডলির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তবে তার স্বামী ময়নাতদন্ত করতে রাজি নন। তিনি ময়নাতদন্ত ছাড়াই স্ত্রীর মরদেহ নেওয়ার জন্য বর্তমানে জিআরপি থানায় অবস্থান করছেন। রাজশাহী রেলওয়ে গভার্মেন্ট পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর ইসলাম বলেন, ঘটনাটি ডিঙ্গাডোবায় হলেও এ বিষয়ে জিআরপি থানায় মামলা হবে। তার স্বামী ময়নাতদন্ত ছাড়াই স্ত্রীর মরদেহ নেওয়ার জন্য বর্তমানে জিআরপি থানায় অবস্থান করছেন। তিনি লিখিত আবেদন করছেন। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited