শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২১-১১-৩০
মস্কোর একটি আদালত অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগলকে ফের ৩০ লাখ রুবল বা ৪০ হাজার ৪০০ ডলার জরিমানা করেছে। নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে না নেওয়ায় সোমবার এ জরিমানা করা হয়। তবে এ জরিমানাকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানটির মধ্যে চলমান দ্বন্দ্বের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সার্চ ইঞ্জিন ও ইউটিউব থেকে নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে ফেলতে বারবার ব্যর্থ হওয়ায় এ বছরের অক্টোবরে গুগলকে জরিমানা করার হুমকি দিয়েছিল রাশিয়া। মনে করা হচ্ছে বিদেশি কারিগরি সংস্থাগুলোর লাগাম টানতে এ জরিমানা মস্কোর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। গুগল গত মাসে জানায়, তারা জরিমানা হিসেবে রাশিয়াকে তিন কোটি রুবল দিয়েছে। জানা গেছে, এ বছর রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোকে কয়েকবার জরিমানা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাডজর মার্চ থেকে টুইটারের গতি কমিয়ে দিয়েছে। সমস্ত অবৈধ সামগ্রী অপসারণ না হওয়া পর্যন্ত সংস্থাটি মোবাইল ডিভাইসের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেবে না বলেও জানায়। সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট না সরানোয় নভেম্বরের শুরুতে গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার জরিমানা করে রাশিয়া। আর টেলিগ্রামকে ৪০ লাখ রুবল। এর আগে গুগলকে ৩ কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল রাশিয়া। সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে নেয়। তারা নির্দেশ মানেনি।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited