শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৫৯ পিএম, ২০২১-১২-০২
করোনা মহামারিতে চলাচলে সীমাবদ্ধতা-নিষেধাজ্ঞা সত্ত্বেও দুর্যোগ, সংঘাত ও সহিংসতার কারণে বিশ্বব্যাপী অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা নাটকীয়ভাবে বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২-এ এমন তথ্য উঠে এসেছে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহাসিক ও সমসাময়িক বিষয়গুলো। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ২৮১ মিলিয়ন বা ২৮ কোটি ১০ লাখ। বৈশ্বিকভাবে অভিবাসী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। পাশাপাশি রেমিট্যান্স পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অষ্টম বৃহত্তম দেশ।
প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখা যায়, ২০২০ সালে বিদেশে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৭ দশমিক ৪০ মিলিয়ন। বিদেশে বসবাস করেও এসব অভিবাসী বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্বব্যাংক জানিয়েছে, এ অভিবাসীরা ২০১৯ সালে বাংলাদেশে ১৮ বিলিয়ন ডলারের বেশি পাঠিয়েছেন। যার ৭৩ শতাংশ এসেছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) দেশগুলোতে কর্মরতদের কাছ থেকে। এ রেমিট্যান্স বাংলাদেশের জিডিপিতে ৬ শতাংশের বেশি অবদান রাখছে। তাছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের দিক থেকে দেশের রেমিট্যান্সখাতের অবস্থান দ্বিতীয়।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited