বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২১-১২-০৪

ভাষাসৈনিক গোলাম হাসনায়েন আর নেই

একুশে পদকে ভূষিত ভাষাসৈনিক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনায়েন নান্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৪ ডিসেম্বর) ভোরে পাবনা শহরের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বাদ আছর বিকেল সাড়ে ৪টায় স্থানীয় ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হবে।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। একাধিকবার জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে ভূমিকা রেখেছেন আগরতলা ষড়যন্ত্র মামলায়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি শুরু করেন। তিনি সিরাজগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পরবর্তীকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

১৯৭০ সালের জাতীয় নির্বাচনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

অ্যাডভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে পাবনার মুক্তিযোদ্ধা, আইনজীবী, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরাসহ সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি শোক জানিয়েছেন।


 

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর