বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

শিক্ষার্থী-অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত খুললো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:২০ পিএম, ২০২১-১২-১৫

শিক্ষার্থী-অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত খুললো অস্ট্রেলিয়া


করোনা মহামারি শুরু হওয়ার পরই বিদেশি শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

 দীর্ঘ দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। বিশেষে করে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। এরই মধ্যে হতাশায় ভেঙে পড়েছেন অনেকে। ছেড়ে দিয়েছেন উচ্চতর ডিগ্রি অর্জনের আশা। অবশেষে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ অভিবাসনপ্রত্যাশীদের জন্য বুধবার (১৫ ডিসেম্বর) থেকেই নিজেদের দ্বার উন্মুক্ত করলো দেশটি। 

তবে যারা করোনারোধী টিকা নিয়েছেন তাদের জন্যই এ সুখবর। চলমান মহামারিতে সবচেয়ে বেশি লকডাউন জারি রেখেছে দেশটি। এখন অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা। আন্তর্জাতিক ভ্রমণের ওপর দেওয়া বিধিনিষেধ থেকেও সরে এসেছে দেশটি।

 বুধবার (১৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখে। কারণ ওমিক্রনের ধরন ও গতি প্রকৃতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যর জন্য অপেক্ষা করছিল তারা। তবে করোনার অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনের হালকা লক্ষণ থাকায় সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলো দেশটি। সীমান্ত উন্মুক্ত করার দিনে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমরা ভাইরাসের সঙ্গে বসবাস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই আগের অবস্থানে ফিরে যাবো না। আমরা আত্মসমর্পণ করবো না।

 ভাইরাসটির বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। ২০২০ সালের মার্চ মাসে দেশটির সীমান্ত বন্ধ হয়ে যায়। চলতি বছরের ১ ডিসেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দুয়ার খোলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু দেশটিতে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সে পরিকল্পনা পিছিয়ে যায়। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা কবে যেতে পারবে তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। হামারির আগে অস্ট্রেলিয়া ছিল শিক্ষার জন্য বিশ্বের তৃতীয়-জনপ্রিয় গন্তব্য।

 ২০১৯ সালে দেশটির শিক্ষাখাত অর্থনীতিতে ৩৭ দশমিক ৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অবদান রেখেছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দুই লাখ ২৪ হাজার। কিন্তু করোনা মহামারির কারণে সব কিছুই স্থবির হয়ে পড়ে। অস্ট্রেলিয়া এরই মধ্যে ১৬ বছরের বেশি বয়সী ৯০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিয়েছে। ওমিক্রন শনাক্তের পর বুস্টার ডোজের জন্য সময় কমিয়ে এনেছে দেশটি।


 

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর