বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে ভারতের চিন্তার কিছু নেই: শাহরিয়ার আলম

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫২ পিএম, ২০২১-১২-১৫

বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে ভারতের চিন্তার কিছু নেই: শাহরিয়ার আলম


বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি নিয়ে ভারতের চিন্তার কিছু নেই। কারণ, বাংলাদেশ-ভারতের মধ্যকার পরীক্ষিত সম্পর্কের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না এবং দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। সম্প্রতি ভারত সফরকালে বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে যে স্বাধীনতাবিরোধী শক্তির হাত ছিল, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছে, তারাই ভারতের বিরুদ্ধে বিষবাষ্প ছড়াচ্ছে।


শাহরিয়ার আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের তুলনা হয় না। এর মধ্যে উদ্বেগের কিছু নেই। ভারত সরকারও এটি স্পষ্ট বোঝে।

বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, চীন অবশ্যই অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। যদি বিশ্ববাণিজ্যের দিকে তাকান, চীনের সঙ্গে যে দেশগুলোর মেলে না, তারাও তাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে রয়েছে। চীন বাংলাদেশেরও বাণিজ্য অংশীদার। সরকারি-বেসরকারি খাতে তারা দারুণ সব ব্যবসায়িক প্রস্তাবনা নিয়ে আসে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে এবং ভারত সরকারও বিষয়টি বোঝে। তিনি বলেন, একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমরা চীনা অর্থায়নে পদ্মা সেতু বানাচ্ছি কিনা। এটি সম্পূর্ণ ভুল ধারণা। এতে চীনের একটি পয়সাও ব্যবহার হয়নি। সেতুটি একটি চীনা ঠিকাদার, একটি স্বতন্ত্র পক্ষের মাধ্যমে তৈরি হচ্ছে। তাদের সরকার এতে জড়িত নয়। কথায় কথায় এভাবেই অনেক কিছু হারিয়ে যায়।

প্রতিমন্ত্রী বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবশেষ সফরে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তার অর্ধেকও এগোয়নি। এমনকি, ভারত আমাদের চেয়ে অনেক বেশি প্রকল্পে চীনাদের সঙ্গে হাত মিলিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিই হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর