শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৪০ পিএম, ২০২১-১২-২০
ইহুদিবাদী ইসরাইলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প আয়রন ডোমের উন্নয়নে মার্কিন সরকারের পক্ষ থেকে অর্থ যোগান দেয়ার বিরোধিতা করেছেন কেনটাকি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর র্যান্ড পল।
কানেকটিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের ইসরাইলপন্থী সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সর্বসম্মতভাবে ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ দেয়ার আহ্বান জানানোর পর র্যান্ড পল ওই প্রস্তাবের পক্ষে ভোট দিতে অস্বীকার করেন। ব্লুমেন্থল বারবার বলেন, ইসরাইলের আয়নডোম প্রকল্প এগিয়ে নেয়ার জন্য আইনগতভাবে অর্থনৈতিক যোগান দরকার।
এ প্রসঙ্গে পল বলেন, “আমি বাজেটের বাইরে কোন ব্যয় করার বিরোধী, যদি না বাজেটের কোথাও কাটছাঁট করে অন্য জায়গা পূরণ করার প্রশ্ন না আসে।” তিনি বলেন, “আমি যা বলছি তা শুধু কোনো মতামত নয়, এটাই প্রকৃত আইন। আমি আহ্বান জানাব প্রস্তাবিত বাজেট অনুসারে ব্যয় করা হোক।”
ইহুদিবাদী ইসরাইলের জন্যবিগত বছরগুলোতে আমেরিকা ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। এ প্রসঙ্গ তুলে কেন্টাকি থেকে নির্বাচিত এই সিনেটর পল আরো বলেন, এই সময়গুলোতে আমেরিকা-ইসরাইলের খুব ভালো মিত্র ছিল তাতে কোনো সন্দেহ নেই। গত চার দশকে সম্ভবত ইসরাইলের জন্য আমেরিকা আট হাজার থেকে ১০ হাজার কোটি ডলার খরচ করেছে।
তিনি ইসরাইলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন, আমেরিকা শুধু তেল আবিবের এই ক্ষেপণাস্ত্র প্রকল্পেই ৭০০ কোটি ডলার যোগান দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited