শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:২৫ পিএম, ২০২১-১২-২৬
দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আগামী দু-একদিনের মধ্যে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
রোববার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, ‘এই মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি থাকবে। ঠান্ডা অনুভূত হবে শীতের তীব্রতাও থাকবে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে গিয়ে যে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম।’
তিনি বলেন, ‘ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। দিন ও রাতের তাপমাত্রা কম আছে বলে শীতের অনুভূতি আছে। সকালে কুয়াশার কারণে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত করতে পারছে না সূর্য, এতে রাজশাহী পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট ও শীমঙ্গলে, কুষ্টিয়া, পাবনা অঞ্চলে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় ঠান্ডা একটু কম।’
আবুল কালাম মল্লিক বলেন, ‘২৮ ও ২৯ ডিসেম্বরের দিকে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীতের অনুভূতি একটু বাড়বে।’
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited