বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ২০ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:২৯ পিএম, ২০২২-০২-০৪

চট্টগ্রামে ২০ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

 

হত্যা মামলার আসামি মো. জসিম উদ্দিন (৫০)। আদালতের বিচারে তার মৃত্যুদণ্ড হয়। হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ২০ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি। শেষপর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে ধরা পরেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিমের গ্রামের বাড়ি লোহাগড়ার আমিরাবাদ এলাকায়। তার বাবার নাম মৃত বেলায়েত আলী বলে জানা গেছে। র‌্যাব সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৩০ মার্চ পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ব্যবসায়ী জানে আলমকে তার এক বছরের সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় জানে আলমের বড় ছেলে মো. তজবিরুল আলম বাদী হয়ে লোহাগড়া থানায় ২১ জনকে আসামি করে মামলা করেন। মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৭ সালের ২৪ জুলাই জসিমসহ ১২ জনকে মৃত্যুদণ্ড, আটজনকে যাবজ্জীবন দেন আদালত। পরে আসামিরা উচ্চ আদালতে আপিল করলে সেখানে জসিমসহ ১০ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। র‌্যাব আরও জানায়, জানে আলম নিহত হওয়ার চার মাস আগে ২০০১ সালের ৯ নভেম্বর তার ছোট ভাই খুন হয়। ওই মামলার আসামি ছিলেন জসিম। প্রথম হত্যাকাণ্ডের পর জসিম নগরের ডবলমুরিং থানার ফকিরহাট এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে থাকতেন। সেখানে তিনি ট্রাকের ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করতেন।  এরপর সেখান থেকে গিয়ে জসিম আলোচিত জানে আলম হত্যায় অংশগ্রহণ করেন। এই হত্যাকাণ্ডের পর তিনি আবার কালুরঘাট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। একই সঙ্গে বোয়ালখালীতে বিয়ে করেন। এরপর তিনি কিছুদিন পর পর স্থান পাল্টিয়ে বিভিন্ন এলাকায় বসবাস করতে থাকেন। এই পুরোটা সময় ট্রাক ড্রাইভারি করে জীবিকা নির্বাহ করেন তিনি। চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ  বলেন, জানে আলম তার ছোট ভাই হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তিনি পরিবারের বড় ছেলে এবং আর্থিকভাবেও কিছুটা সচ্ছল ছিলেন। তাই মামলা-মোকদ্দমার ব্যয়ভার তিনি বহন করতেন। এতে তার ওপর প্রতিপক্ষের আক্রোশ দিন দিন বেড়ে যায়। প্রতিপক্ষের ধারণা ছিল যে, ব্যবসায়ী জানে-আলকে হত্যা করলে ওই পরিবারের মামলা-মোকদ্দমা চালানোর মতো কোনো লোক থাকবে না। এ চিন্তা থেকে জানে-আলমকে হত্যা করে আসামিরা। তিনি আরও বলেন, পলাতক থাকার সময় জসিমের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। এসময় তিনি দুটি ভুয়া পরিচয় দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর