বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নিকট পরিচয় পত্র প্রদান করেন

নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৯ এএম, ২০২২-০২-০৬

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নিকট পরিচয় পত্র প্রদান করেন

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ দেলওয়ার হোসেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জা-ইন (Moon Jae-in)-এর নিকট আজ ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবন-ব্লু হাউজ-এ পরিচয় পত্র পেশ করেন। এ সময় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কোরিয়ান রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানের পর অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন যা গত পাঁচ (০৫) দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে, ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বাংলাদেশে কোরিয়ান কোম্পানীগুলোর উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাওয়াসহ দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশের অনত্যম উন্নয়ন সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের প্রেক্ষিতে বাংলাদেশ পারস্পরিক সুবিধা অর্জনে দক্ষিণ কোরিয়ার সাথে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী। এছাড়া তিনি আসন্ন ২০২৩ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে এবং দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার লক্ষ্যে এ গুরুত্বপূর্ণ উপলক্ষ্যকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। এ অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়া সরকারের সাথে একযোগে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন।    

কোরিয়ান রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীতকরণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর