বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ২২ ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪৫ পিএম, ২০২২-০২-২০

বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে ২২ ফেব্রুয়ারি থেকে

 

করোনা ভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তুলে নেওয়া হচ্ছে । রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যেন রিল্যাক্স (আয়েসী) না হই।
আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি ভ্যাকসিন দেওয়ার একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে সহযোগিতার জন্য মন্ত্রিসভা বৈঠকে সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে। এটা নিয়ে ডিসি, এসপি, মেয়র, চেয়ারম্যান সবাইকে বলে দেওয়া হয়েছে, যাতে সব জায়গায় বলে দেওয়া হয়। তিনি বলেন, আমাদের পর্যাপ্ত টিকা আছে। সেজন্য বিশেষভাবে কো-অপারেট করে কোনোভাবে যেন এইবার ২৬ ফেব্রুয়ারি কারো এনআইডি না থাকলেও, একটা ছোট স্লিপের মাধ্যমে টিকা নিয়ে গেলে পরে লিস্টে ইনক্লুড করে দেবেন। ডব্লিউএইচও বলছে—আরেকটি নতুন ওয়েব আসার সম্ভাবনা রয়েছে, উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা ওমিক্রনের মতো এতো সহজ হবে বলে মনে করতেন না। সেজন্য আমাদের সবারই উচিত এটা (টিকা) যেন নিয়ে নেই। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় চিন্তা করছে ১২ বছরের নিচেও কীভাবে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যায়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে দেওয়া হচ্ছে—তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যেন দিয়ে দেই। তিনি বলেন, আগামী পরশু থেকে স্কুল (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়) খোলা হবে। সবাই যেন মাস্ক পরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে যাবে, যে অনুষ্ঠানে যাবে সবাই যেন মাস্ক পরে—এটা বার বার অনুরোধ করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়। বিধিনিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর