বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আবারও বাবরের সেঞ্চুরি, ২০ বছর পর অস্ট্রেলিয়া জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক :    |    ১১:২১ এএম, ২০২২-০৪-০৩

আবারও বাবরের সেঞ্চুরি, ২০ বছর পর অস্ট্রেলিয়া জয় পাকিস্তানের

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যেন রান মেশিন হয়ে উঠলেন। একের পর এক সেঞ্চুরি করে চলেছেন তিনি। টেস্ট সিরিজে যেমন, ওয়ানডে সিরিজেও তেমন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। টানা সেঞ্চুরি করলেন এসে সিরিজের তৃতীয় ম্যাচেও। বাবরের সেঞ্চুরিতে রীতিমত উড়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া। ১২ ওভারের বেশি (৭৩ বল) হাতে রেখে, ৯ উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান।

সে সঙ্গে সিরিজটাও নিজেদের করে নিলো তারা ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে ৮৮ রানে হারের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতলো বাবর আজমরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছে যায় ৩৭.৫ ওভারেই, মাত্র ১ উইকেট হারিয়ে। ১০৫ রানে অপরাজিত থাকেন বাবর। ইমাম-উল হক অপরাজিত থাকেন ৮৯ রানে। রান তাড়া করতে নেমে দলীয় ২৪ রানে ফাখর জামানকে হারানোর পর অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন বাবর ও ইমাম।

২০০২ সালের পর, ২০ বছর বিরতি দিয়ে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে বাবরের এটি ১৬তম সেঞ্চুরি। এই ১৬ সেঞ্চুরি করতে সবচেয়ে কম ইনিংস (৮৪টি) খেলেছেন বাবর। ১৬ সেঞ্চুরি করতে দ্বিতীয় সর্বোচ্চ কম ইনিংস খেলছেন হাশিম আমলা (৯৪টি)। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৯ রানের রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারায় পাকিস্তান। সে ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি এই অধিনায়ক। ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হারলেও বাবর করেছিলেন ৫৭ রান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই অস্ট্রেলিয়া হারিয়েছিল তিন উইকেট। শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের প্রথম বলেই বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস রউফ। গত ম্যাচেও ‘ডাক’ মেরেছিলেন ফিঞ্চ। ষষ্ঠ ওভারে মার্নাস লাবুশেনকে (৭) ইফতিখার আহমেদের ক্যাচ বানান হারিসই। এরপর বেন ম্যাকডারমটের ৩৬, অ্যালেক্স ক্যারির ৫৬, ক্যামেরন গ্রিনের ৩৪ ও শন অ্যাবটের ৪৯ রানের ওপর ভর করে ২১০ পর্যন্ত যেতে সক্ষম হয় অসিরা। পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদির শিকার ২ উইকেট।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর