বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী 

আমাদের বাংলা :    |    ০৩:১৬ পিএম, ২০২২-০৪-০৩

সরকারি ১৫ চিনিকলের ১৪টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী 

দেশের সরকারি ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই লোকসানে, লাভে রয়েছে মাত্র একটি চিনিকল। রবিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুয়ামূন এমন তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শিল্পমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে সরকারি চিনিকলের সংখ্যা ১৫টি। এর মধ্যে একটি চিনিকল (কেরু অ্যান্ড কোং) লাভজনক এবং অলাভজনক চিনিকলের সংখ্যা ১৪টি। 

২০২০-২০২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে অলাভজনক ১৪টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের (পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া) আখ মাড়াই কার্যক্রম স্থগিত আছে। সরকারি দলের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৫টি জেলায় কৃষিভিত্তিক শিল্পনগরী বা শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। সেগুলো হলো- বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও; বিসিক মধুপুর শিল্প পার্ক (আনারসসহ কৃষিপণ্য প্রক্রিয়াকরণ) টাঙ্গাইল; বিসিক উত্তরাঞ্চল কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পপার্ক, বগুড়া; বিসিক কৃষি প্রক্রিয়াকরণ শিল্পনগরী, রংপুর এবং বিসিক কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক, মেহেরপুর।

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, চট্টগ্রামের বাড়বকুণ্ডে অবস্থিত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানা পুনরায় চালু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারখানা প্রাঙ্গণে একটি নতুন ক্লোর-অ্যালকালি এবং ক্লোরিন সম্পর্কিত বেসিক কেমিক্যাল, কমপাউন্ড (পিভিসি) প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে পেশাদার উপযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থ-কারগরি সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদনের নিমিত্ত একটি প্রতিষ্ঠান থেকে আরএফপি-এর প্রস্তাব পাওয়া গেছে। প্রাপ্ত প্রস্তাবটি মূল্যায়নের কার্যক্রম চলমান। জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সারাদেশে বিসিকের মোট ৭৯টি শিল্পনগরী আছে। মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বিসিক কর্তৃক ২০০৯ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৭১৫টি বন্ধ শিল্প কারখানা চালু করা হয়েছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর