শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৩ পিএম, ২০২২-০৪-০৪
গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের নানা ধরনের রোগব্যাধী দেখা দিয়েছে। এর ওপরে স্কুল-কলেজ খোলা থাকায় রমজানে ঢাকা মহানগরে যানজট বেড়ে গেছে— এসব বিষয় বিবেচনায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আমরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।
তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটি কয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। এতে কারো কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় না। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, হঠাৎ করে রাজধানীতে গরমের তীব্রতার কারণে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধী বেড়ে গেছে। এর মধ্যে গরমের হাসফাঁস অবস্থা আর রাজধানীতে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টোপথে হাটছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৌচাগার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সে কারণে গরম এলে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে যায় বলেও জানান তারা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited