শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২২-০৪-১৯
দেশের সব উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি দেশের সব পুরাকীর্তি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে৷ মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি সিমিন হোসেননের (রিমি) সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিগত ২৪তম সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদ ও নওগাঁ সদরে অবস্থিত দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা ভিডিও চিত্রসহ তথ্যসমৃদ্ধ একটি প্রতিবেদন পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন ও রাষ্ট্রের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিল্পীদের থাকার সুবিধার্থে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির অনুকূলে জায়গা প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য কমিটি সুপারিশ করেছে। এ বৈঠকে দেশের সব উপজেলায় ভূমি পাওয়া সাপেক্ষে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে সুপারিশ করে। এছাড়া দেশের সব পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করার জন্যও কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited