শিরোনাম
এস এম মাসুদ রানা, সীতাকুণ্ড : | ০৩:৫৭ পিএম, ২০২০-০৯-১৩
সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ডের আমিরাবাদ গ্রামের মিয়াজী বাড়ী সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ চরমে পৌঁছালেও দেখার কেউ নেই এমন পরিস্থিতি।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেয়ার কাজ, স্কুল কলেজ, কর্মজীবী ও ব্যবসায়ীদের জন্য যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে এই সড়ক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তার এমন নাজুক প্রকৃতি যেখানে সিএনজি বা অটোরিকশা যাওয়া আসা দুঃসাধ্য ব্যাপার। এলাকাবাসী হাঁটু পরিমাণ পানি ও কাদাময় খানাখন্দক মাড়িয়ে অত্যন্ত কষ্ট্রের মধ্য দিয়ে চলাচল করছে।একটু বৃষ্টি পড়লে এখানে বন্যার মত রুপ ধারণ করে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩/৪ বছরে এই সড়কটিতে আমরা তিক্ততা অনুভব করছি। আমরা রাস্তার সংস্কার করা অতি প্রয়োজন মনে করছি। আমাদের আমিরাবাদের তিন রাস্তার মোড় পর্যন্ত সিএনজি , অটোরিকশা আসলেও বাকি পথে আমরা নিজেরাই ভারী জিনিসপত্র বহন করতে হয়। যেখানে যে কোন জিনিস পত্র ছাড়া হাঁটাচলা কঠিন সেখানে এত ভারী জিনিসপত্র নিয়ে এই রাস্তায় হাঁটলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী এ অবস্থার দ্রুত সমাধান দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited