বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সিলেটে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিবৃতি

খবর বিজ্ঞপ্তি :    |    ০৫:১৪ পিএম, ২০২২-০৫-২১

সিলেটে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিবৃতি

তীব্র দাবদাহে জন জীবন অতিষ্ঠ। এই সময় সিলেট ভাসছে জলে। ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেট সুনামগঞ্জের অধিবাসী। গত মাসে একবার বন্যায় তলিয়ে যায় সিলেটসহ আশপাশের হাওর এলাকার ফসল। মাসখানেক না যেতেই আবারও বন্যা। টানা বৃষ্টির সাথে উজান থেকে আসা ঢলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। গ্রাম থেকে গ্রামান্তর নদীর পানিতে একাকার। অন্তত ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষ বিশুদ্ধ পানি, খাবার, বিদ্যুৎ ও নানামুখী সংকটে দুর্বিষহ সময় কাটাচ্ছেন। শুকনা জায়গার অভাবে বিপাকে পড়েছেন তাদের গবাদিপশু নিয়ে। সুরমা, কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। শহরের অনেক সরকারি অফিসে পানি ঢুকেছে, বিদ্যুতের কার্যালয়ের ভিতরে পানি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন পানির তলে।  
থইথই পানিতে হাজারো গ্রাম এখন প্লাবিত। অধিকাংশ ঘরবাড়ি ডুবে আছে। দূর থেকে দেখলে মনে হয়, পানির মধ্যে ভাসছে গ্রামগুলো। অনেক পরিবার ঘরবন্দী। নগরের বন্যাক্রান্ত আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেক মানুষ। শুকনো খাবার পাচ্ছেন তারা। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা কম, নেই উদ্ধার তৎপরতা। খাবার পানি ও খাদ্যের সংকটে হাজারো মানুষ। রান্নাবান্নার একমাত্র উপায় মাটির চুলা পানির নিচে। শুকনা চিড়া বা মুড়ি খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের।
বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে?  প্রধান নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে, নগর ও এর আশপাশের এলাকার বিভিন্ন জলাশয় ভরাট ও দখল হয়ে গেছে। সেই সাথে উজানে মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত। এক সময় সিলেটকে বলা হত দিঘীর শহর। দিঘী, পুকুর সব ভরাট করে অট্টালিকা বানানো হয়েছে। পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সুরমা, কুশিয়ারা বর্ষায় দুকুল উপচে ডুবিয়ে দেয় জনবসতি। আর গ্রীষ্মে  পানি শুকিয়ে জেগে উঠে চর। ভড়াট হয়ে গেছে অনেক হাওর। অল্প বৃষ্টিতেই নেমে আসে জন জীবনে দুর্ভোগ।
সুরমা নদীর উৎসমুখ খননে ২০১২ সালে সিলেট থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর নদী খননে সমীক্ষা চালানো হয়। পেরিয়ে গেছে আরো ১০ বছর কোন উদ্যোগ নেওয়া হয়নি। এই দুই নদী খনন ছাড়া বন্যা থেকে উত্তরণ সম্ভব নয়।
কবলিত মানুষকে উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে তবে ব্যাপকভাবে সম্মিলিত তৎপরতা চালানো না হলে তাদের দুর্ভোগ সহজে লাঘব হবে না বলে মনে করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট  মিজানুর রহমান চৌধুরী। তিনি আজ এক বিবৃতিতে লাভ বাংলাদেশ পার্টির নেতা কর্মী, আপামর জনসাধারণ, সাংস্কৃতিব্যক্তি, রাজনৈতিককর্মী ও ধর্ণাঢ্যব্যক্তিদের যার যার অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন ।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর