শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১০:১৯ পিএম, ২০২২-০৫-২৭
বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে আজ লুটেপুটে খাচ্ছে রাঘব বোয়ালরা, আদর্শের অভিনয়ের কুশীলব চরিত্রগুলোকে চিহ্নিত করায় লাভ বাংলাদেশ পার্টির কাজ।
লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমন ও পার্টির অগ্রগতি, সমৃদ্ধি ও পার্টির বিকাশে করণীয় বিষয়ে ২৭ মে শুক্রবার বিকাল ৪ টায় পার্টির চট্টগ্রাম কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পার্টির মহাসচিব ড. আমিন আহম্মদ চৌধুরী, লাভ বাংলাদেশ পার্টির যুগ্ম সম্পাদক মেজর আনিসুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ।
লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন সাংবাদিক আবদুল নুর চৌধুরী, এডভোকেট নুরুল আলম, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন, ফিরোজ চৌধুরী।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, আজ জাতি সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাতির এই দুঃসময়ে আমাদের লাভ বাংলাদেশ পার্টির সূচনা। এই পার্টির কাজ হচ্ছে মজলুমের পক্ষে কাজ করা, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়াই এই সংগঠনের কাজ। পাহাড়ি সন্তু বাহিনীর সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে কাজ করা, তাদের সাথে রাষ্ট্রীয় চুক্তি কঠোরভাবে বাস্তবায়ন করা, এ সময় নাসাকা বাহিনীকে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, দেশকে বাচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, জাতীয়তাবাদীর নামে বেঈমানদের বিরুদ্ধে রুখে দড়াতে হবে সবাইকে।
অনুষ্ঠানে মহাসচিব ড. আমিন চৌধুরী বলেন, লাভ বাংলাদেশ একটি ফাংশন ডেমোক্রেটিক দল, আমরা কার্যকর গণতান্ত্রিকে বিশ্বাসী, এই দলের মুলনীতিই হচ্ছে গণতন্ত্র, মানবিকতা ও সামাজিক সুবিচার। লাভ বাংলাদেশ একটি আদর্শিক দল, জনগন যদি তাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে চাই তাদেরকে অবশ্যই মাঠে আসতে হবে। যা একটি আদর্শিক দলের মাধ্যমে সম্ভব।
যুগ্ম সম্পাদক মেজর আনিসুর রহমান চৌধুরী বলেন, লাভ বাংলাদেশ একটি নিপিড়ীত জনগণের দল, এই দল নীতি- নৈতিকতার, দেশপ্রেম, স্বাধীনতার কথা বলে।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্র আজ জনগণের জন্য না, এদেশ মাফিয়াদের দেশ,আমরা আজ দুর্নীতিবাজদের জালে বন্দি হয়ে গেছি। দেশে নেই এখন বিচারিক স্বাধীনতা, মত প্রকাশের নামে অপেশাদারিত্ব গণমাধ্যমের ব্যবহার, মানহীন শিক্ষা ব্যবস্থা, বেকারত্বের অভিশাপ এই দেশের এখন কালচার, তরুণদের চাকরি করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিদেশীরা এই দেশে আজ চাকরি করছে। আমাদের মৌলিক অধিকারের কার্যকর নেই, আমাদের লাভ বাংলাদেশ পার্টির কাজ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠান করা।
কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ৭৫ বছরে আমরা দুটি স্বাধীনতা পেয়েছি কিন্তু মৌলিক অধিকার এখনো পাইনি। সমাজে শ্রেণি বিভাজন রয়ে গেছে। মাফিয়ারা দেশ চালাচ্ছে। এই মাফিয়া চক্রকে ভেঙ্গে দেয়াই লাভ বাংলাদেশ পার্টির কাজ।
সভায় উপস্থিত ছিলেন আশকারী মামুন, রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বুলবুল, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আমির হোসেন, মহানগর সহ সভাপতি মোহাম্মদ তাওহিদ, প্রচার সম্পাদক সারোয়ার আহমেদ সুমন, মহানগর সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, এস এম সালাউদ্দিন, মোহাম্মদ নজিবুল্লাহ চৌধুরী, মুজিবুল্লাহ তুষার, সাংবাদিক আবদুস সবুর, শেখ দিদারুল ইসলাম, মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited