শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:০৯ পিএম, ২০২২-০৬-০৫
মালিতে পেতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) মালির মধ্যাঞ্চলীয় শহর দুয়েনজার কাছে টিম্বুকতুর পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ও মালি মিশনের প্রধান আল ঘাসিম ওয়ানে ঘটনাটি নিশ্চিত করেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পেতে রাখা আইইডিতে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ‘২২ মে থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর গাড়িবহরের সঙ্গে বিস্ফোরণের ষষ্ঠ ঘটনা এটি।’ হতাহত সেনারা মালির শান্তিরক্ষা মিশনের মিশরীয় কন্টিনজেন্টের অংশ বলে জানা গেছে। এর আগে, বুধবার উত্তর মালিতে আরেকটি ঘটনায় জর্ডানের এক শান্তিরক্ষী নিহত ও আরও তিন জন আহত হন। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ১৩ হাজার সদস্য কাজ করছেন। জাতিসংঘের অন্যতম বড় এই শান্তিরক্ষা মিশনটি সবচেয়ে বিপজ্জনক মিশনগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited