শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:১৮ পিএম, ২০২২-০৬-৩০
রাজনৈতিক শক্তি যেভাবে চায়, আমলারা সেভাবে কাজ করেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রতিমন্ত্রী বলেন, ‘আমলাদের কর্মতৎপরতার ওপর সরকারের সাফল্য নির্ভর করে। সরকারের ভেতরের স্টিল ফ্রেম হচ্ছে আমলাতন্ত্র। লোহার ফ্রেম যেমন দেয়ালকে শক্ত করে, আমলারাও সরকারের ভেতরে ঠিক তেমন। তবে আমলাদের পরিচালিত করে থাকে রাজনৈতিক শক্তি। তারা (রাজনৈতিক দল/নেতা) যেভাবে চায়, আমলারা সেভাবে কাজ করেন। অনেকটা ঘোড় সাওয়ারের মতো রাজনীতিবিদরা আমলাদের পরিচালনা করেন।’
বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দিতে পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
শামসুল আলম বলেন, ‘এসিআর পদ্ধতিতে অনেক সমস্যা আছে। যেমন- সবাই এক্সসেপশনাল পায়। এটা কীভাবে হয়? এক্সসেপশনাল তো একজনই হয়, জাজমেন্টে সমস্যা ছিল। এখন এপিএ পদ্ধতি অনেক ভালো। ফাইল ধরে রাখারও একটা নিয়ম আছে। কিন্তু সেটা মানা হয় কি না, সেটি বড় কথা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, ‘এপিএর মাধ্যমে নিজেকে নিজেই মূল্যায়ন করা যায়। যেসব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন, সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করেছেন। কর্মতৎপরতা ভালো ছিল। মূল্যায়ন করে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে।’
শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা
গ্রেড ২ থেকে ১০ম পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শিল্প ও শক্তিশালী বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব নজিবুর রহমান। গ্রেড ১০-১৬তম এর কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম। ১৭-২০তম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) অফিস সহকারী বেগম জুয়েলা শেখ। অফিসপ্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited