শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৩৫ পিএম, ২০২২-০৬-৩০
সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন না- এটি একরকম নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডে ছুটির আবেদন না করলেও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে সাকিব মৌখিকভাবে জানিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না।
এখন প্রশ্ন উঠেছে, সাকিব না খেললে টিম ম্যানেজমেন্ট কি তার বিকল্প কাউকে চিন্তা করছে? ওয়ানডেতে সাকিবের জায়গায় কাকে নেওয়া হবে? এ কৌতূহলি প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ (বৃহস্পতিবার) সকালে সঙ্গে মুঠোফোন আলাপে জানিয়েছেন, সাকিব শেষ পর্যন্ত না খেললে আমরা বাইরে থেকে কাউকে নেবো না। মানে দেশ থেকে কাউকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে না। সাকিবের বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুলকেই ওয়ানডে দলে নেওয়া হবে।
তার মানে তাইজুল ইসলাম এখনই দেশে ফিরছেন না। টেস্ট স্পেশালিস্ট হিসেবে মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার সঙ্গে বাঁহাতি স্পিনার তাইজুলেরও দেশে ফেরত আসার কথা ছিল। কিন্তু তাইজুল এখন আর আসছেন না। থেকে যাচ্ছেন ওয়ানডের জন্য।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited