বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

মেসিকে ফিরিয়ে আনবে বার্সেলোনা? বড়সড় ইঙ্গিত ক্লাব সভাপতির

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৪৩ পিএম, ২০২২-০৭-২৬

মেসিকে ফিরিয়ে আনবে বার্সেলোনা? বড়সড় ইঙ্গিত ক্লাব সভাপতির

বার্সেলোনাতেই পুরো ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন লিওনেল মেসি। থাকছে চেয়েছিলেন প্রাণের প্রিয় ক্লাবে। কিন্তু তাকে বিদায় বলে দেয় লা লিগার ক্লাবটি। কাঁদতে কাঁদতে বার্সা ছাড়েন কিংবদন্তি এই ফুটবলার।

২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখান মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।

পিএসজি অধ্যায় শেষ হলে মেসির ভবিষ্যৎ কী? ফুটবল বিশ্বে এই নিয়ে জল্পনা দীর্ঘদিনের। মেসি কি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন? বার্সার কোচ জাভি তো আর্জেন্টাইন খুদে জাদুকরকে ফিরিয়ে আনতে অনুরোধই করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে।

লাপোর্তা কী ভাবছেন? সমর্থকদের জন্য সুখবর। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার কথায় পরিষ্কার ইঙ্গিত, মেসিকে ফিরিয়ে আনতে পারে বার্সা। ৩৫ বছর বয়সি মেসিকে নিয়ে লাপোর্তা জানান, ‘বার্সেলোনার ইতিহাসে সেই সম্ভবত সেরা ফুটবলার। সবচেয়ে কার্যকর ফুটবলার। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা শুধু জোহান ক্রুইফের সঙ্গেই করা যায়।’

আর্থিক সংকট মেটাতে গিয়ে এমন একজন ফুটবলারকেই কি না ঝেড়ে ফেলতে হলো বার্সেলোনার! সেই সিদ্ধান্ত নিয়ে লাপোর্তা বললেন, ‘একদিন তো এমনটা ঘটতেই হতো। আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবতা হচ্ছে কোনো ফুটবলার বা কোচই প্রতিষ্ঠানের উর্ধ্বে নয়।’ লাপোর্তা এরপরই কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন। তার কথা, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনও খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর