শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১০:৫২ এএম, ২০২২-০৮-০১
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আর বিক্ষোভ শুরু করবেন না। আমার যাওয়ার মতো কোনো বাড়ি নেই।
আমায় বাড়ি যেতে বলা শুধুই সময়ের অপচয়। বরং বিক্ষোভকারীদের উচিত আমার পুড়িয়ে দেওয়া বাড়ি ফের তৈরি করে দেওয়া। রোববার ( ৩১ জুলাই) ক্যান্ডিতে একটি জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর সেই পদে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। আন্দোলনে বিক্ষোভকারীরা তার বাড়িও পুড়িয়ে দিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, লাগাতার বিক্ষোভের কারণে দেশে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছে, তার জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি পিছিয়ে যাচ্ছে। দেশকে আর্থিক সঙ্কট থেকে উদ্ধার করতে এই সাহায্যের অত্যন্ত প্রয়োজন। দেশকে সঙ্কটমুক্ত করতে সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।
সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের হয়েও জনসভায় কথা বলে রনিল। তিনি বলেন, আর্থিক সঙ্কটের জন্য় সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বিগত কয়েক সপ্তাহ ধরে চরম জ্বালানি ও খাদ্যসঙ্কটের মধ্যেও বিক্ষোভকারীরা দেশজুড়ে যে তাণ্ডব চলেছে, তার কারণেই আইএমএফের সঙ্গে চুক্তি পিছিয়ে গিয়েছে।
এদিকে, দেশবাসীকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে রেখে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। এই পরিস্থিতিতেই জল্পনা শুরু হয়েছে, আবার শ্রীলঙ্কাতেই ফিরতে পারেন গোতাবায়া। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট বলেন, গোতাবায়ার জন্য এখনই দেশে ফেরা ঠিক হবে না। এখনও দেশে উত্তেজনা রয়েছে, তাই এখন তাঁর ফিরে আসার সঠিক সময় নয়।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited