শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১১:৪৫ এএম, ২০২২-০৮-০৮
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচ জোড়া গোলে রাঙালেন আর্লিং হলান্ড। ওয়েস্ট হ্যামের বিপক্ষে নরওয়ের এই তরুণ ফরোয়ার্ডের দুই গোলেই জয় নিয়ে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
রোববার রাতে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় ম্যানচেস্টার সিটি। প্রধমার্থে পেনাল্টি থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে সিটিজেনদের জয় নিশ্চিত অভিষিক্ত হলান্ড।
নিজেদের মাঠে দারুণ শুরু পায় ওয়েস্ট হ্যাম। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে মাইকেল আন্তোনিওর হেড ক্রসবারের একটু ওপর দিয়ে উড়ে চলে যায়। ২৭তম মিনিটে বল জালে পাঠান ডি ব্রুইনা। তবে ততক্ষণে অফসাইডের বাঁশি বাজায় রেফারি। ৩৬তম মিনিটে ওয়েস্ট হ্যামের গোলরক্ষক বক্সে হলান্ডকে ফাউল করে বসে। পেনাল্টি পেয়ে দারুণ এক স্পট কিকে লক্ষ্যভেদ করতে ভুলেননি নরওয়ের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুন এক সুযোগ পান জ্যারড বোয়েন। তবে ইংলিশ এই ফরোয়ার্ডের শট গোলপোস্টের উপর দিয়ে উড়ে চলে যায়। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। ডি ব্রুইনার মাঝমাঠ থেকে বাড়ানো বল দারুণ এক শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জারে পাঠান হলান্ড। সিটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ অভিষেকে জোড়া গোল করলেন তিনি। ২০১১ সালের অগাস্টে প্রথম এটি করে দেখান সের্হিও আগুয়েরো।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited