শিরোনাম
সংবাদদাতা,খুলনা : | ০৬:২৯ পিএম, ২০২০-০৯-১৯
সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রায় অসহায় বনজীবি নারীদের মাঝে বিনামূল্যে ১৩টি ডিঙ্গি নৌকা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৬নং কয়রা সরকারি প্রাথিমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নৌকার বৈঠা তুলে দেয়া হয়।
এলজি ইলেকট্রনিক্সের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভলপমেন্ট (আইসিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা সদর ই্উপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আইডিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল-বাহারাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, আইসিডি’র উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, রাব্বির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন বলেন, অসহায় মানুষের কল্যানে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে বাঘ বিধবা পরিবারের পূর্নবাসন, অসহায় বনজীবি মুন্ডা নারীদের মাঝে নৌকা বিতরণসহ নানামুখী কর্মসূচী বাস্তবায়নে আইসিডি’র মাধ্যমে এলজি ইলেকট্রনিক্স সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন আইসিডি কোভিড-১৯ মোকাবেলা, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রানবিতরণসহ দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবার মনোভাব নিয়ে কাজ করছে। এছাড়া স্থানীয় কেওড়াকাটা পর্যটন কেন্দ্র বাস্তবায়নের দাবীতে আইসিডির ভূমিকা ইতিবাচক বলে তিনি জানান।
পরে অতিথিরা পাশ্ববর্তী নদীর ঘাটে বনজীবি নারীদের হাতে ১৩টি ডিঙ্গি নৌকার বৈঠা তুলে দেন।
প্রসঙ্গত, উপকূলীয় জনপদ কয়রায় মুন্ডা সম্প্রদায়ের নারীরা সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ আহরণ করে জীবীকা নির্বাহ করে থাকেন। যে কারণে তাদের কাছে ডিঙ্গি নৌকা খুবই প্রয়োজনীয় বাহন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited