শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৫ পিএম, ২০২২-০৯-০৭
অযৌক্তিভাবে পণ্যের দাম বাড়ালে কেউ রক্ষা পাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বুধবার (০৭ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে অধিদপ্তরের সভাকক্ষে সাবান, ডিটারজেন্ট, টুথপেস্ট, লিকুইড ক্লিনারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন কোম্পানি সাবান, ডিটারজেন্ট পাউডার, পেস্টের দাম বাড়িয়েছে। এটা যৌক্তিক কিনা তা যাচাই করা হবে। এ জন্য ইউনিলিভারসহ সব কোম্পানির কারখানা পরিদর্শন করা হবে। সম্প্রতি যে পরিমাণ দাম বাড়িয়েছে, তা অযৌক্তিক হলে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, পণ্য কিনে ভোক্তারা প্রতারিত হবে, এটা সহ্য করা হবে না। ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর করা হয়েছে, তাই যখন যেখানে কিছু অস্বাভাবিক মনে হচ্ছে সেই কোম্পানি, সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদেরও ডেকে জানতে চাওয়া হচ্ছে কেন দাম বাড়ছে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন আছে, তা মানতে হবে। অমান্য করলে শাস্তি পেতে হবে। এর আগেও বিভিন্ন কোম্পানিকে জরিমানা করা হয়েছে নিয়ম ভঙ্গের কারণে।তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই বছরে কাঁচামালের দাম বেড়েছে দ্বিগুণ। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই পণ্যের দাম বাড়াতে হচ্ছে বলেও জানিয়েছেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited