বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনাঞ্চলে চোখ ওঠার রোগের প্রকোপ বেড়েছে

সংবাদদাতা,খুলনা :    |    ০৬:০০ পিএম, ২০২২-১০-০৫

খুলনাঞ্চলে চোখ ওঠার রোগের প্রকোপ বেড়েছে

খুলনায় ভাইরাস কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগটি মহামারী আকারে ধারণ করেছে। চক্ষু বিশেষজ্ঞরা জানিয়েছেন, কনজাংটিভাইটিস বা চোখ ওঠা একটি মারাত্বক ছোঁয়াচে রোগ। পাশাপাশি রোগের লক্ষণ ও উপসর্গ হিসাবে জানিয়েছেন, চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া, চোখের পাতা ফুলে যাওয়া, ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা, চোখ দিয়ে পানি পড়া, চোখের প্রদাহ বাড়া, চুলকানো ও জ্বালাপোড়া করা, দেখতে সমস্যা হওয়া, আলোতে কষ্ট অনুভূত করা ও চোখে হলুদ বা সাদা ময়লা জমা। ওই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থেকে দূরে থাকারও পরামর্শও দিয়েছেন তারা। পাশাপাশি রোগের প্রতিষেধক হিসাবে চিকিৎসকরা ব্যবস্থাপত্রে (প্রেশক্রিপশনে) অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহারের পাশাপাশি কালো চশমা পরা, চোখে হাত না দেওয়া, ধূলাবালি, আগুন ও রোদ হতে দূরে থাকা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পুকুর বা নদী-নালায় গোসল না করা, রুমাল ব্যবহারের পরিবর্তে নরম ও পরিষ্কার টিস্যু ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন।নগরীর খুলনার স্থানীয় এলাকাসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সের মানুষ এই ভাইরাল ইনফেকশন বা চোখ ওঠা রোগে আক্রান্ত হয়ে ব্যক্তিগত চিকিৎসকসহ নগরীর হাসপাতালগুলোতে ভীড় জামাচ্ছেন। পাশাপাশি রোগ আক্রান্ত অনেকেই চিকিৎসকের চিকিৎসাপত্র ছাড়াই স্থানীয় পাড়া-মহল্লার ফার্মেসী হতে ড্রপ কিনে ব্যবহার করছে রোগ নিরাময়ের জন্য। জানা গেছে, বর্তমানে ভাইরাস কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং এটি অত্যন্ত ছোঁয়াচে। রোগটি ছোঁয়াচে হওয়ার ফলে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত ব্যক্তির সস্পর্শে গিয়ে নতুন করে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হয়ে অনেকে কালো চশমা পরে বাইরে বের হচ্ছেন, অন্যদিকে অনেকেই খালি চোখে ঘুরে বেড়াচ্ছেন নগরীর বিভিন্নস্থানে। আক্রান্ত জুয়েল জানান, প্রথম অবস্থায় চোখ চুলকায় এবং পরবর্তীতে চোখ লাল হয়ে যাচ্ছে, সেই সাথে পানিও ঝরছে। এছাড়া বাইরের আলোতে তাকানো যাচ্ছে না। চোখ দিয়ে ময়লা বের হচ্ছে বলেও জানান তিনি। আক্রান্ত গৃহিনী হালিমা জানান, রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখি চোখ ফুলে গেছে। চোখ টেনে মেলতে পারছিনা। প্রচুর ব্যথা, বাইরে তাকাতে পারছি না। তাকালে চোখে ঝাঁঝাঁলো রশ্নি দেখছি। ডাক্তারের কাছে যাবো। অপর এক অভিভাবক শাহিনা আক্তার সীমা জানান, আমার ৩ বৎসরের বাচ্চাটির চোখ উঠেছে। চোখে প্রচুর ব্যাথা। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। ডাক্তার চোখের ড্রপ লিখে দিয়েছেন। ডাক্তার বলেছেন, ভয়ের কিছু নেই চোখ ওঠার ৫/৭ দিনের মধ্যে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। চোখ ওঠা রোগে আক্রান্ত হলে বড় ধরনের কোন সমস্যার না হলেও সচেতন থাকা জরুরী বলে জানান। খুলনা শিশু হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. এস আরেফিন টুটুল জানান, বর্তমানে ভাইরাস কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের বেশ বিস্তার বেড়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, দরকার সচেনতা। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোঁয়া, আক্রান্ত ব্যক্তির সস্পর্শে আসলে সর্তক থাকা। আর আক্রান্ত হয়ে গেলে কালো চশমা পড়া। তবে ওই রোগে জন্য তেমন মেডিসিন প্রয়োগ প্রয়োজন নেই বলে আমি মনে করি, তবে দরকার বাড়তি সর্তকতা। মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে ব্যাকটেরিয়া না ভাইরাস সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শনুসারে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে জানান। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসক খান নাহিদ মুরাদ অনিক জানান, মূলতঃ চোখ ওঠাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয়ে থাকে ভাইরাস কনজাংটিভাইটিস। বর্তমানে সারা দেশে মহামারী আকারে বিস্তার লাভ করেছে। ওই রোগে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির কি করণীয় এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রথমত করনীয় চোখে হাত লাগাবেনা, পানি লাগাবেনা, চোখে কালো চশমা পড়বে এবং তার ব্যবহৃত জিনিসপত্রসহ সবার হতে আলাদা থাকবে। কারণ রোগটি প্রচন্ড পরিমানে ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তি কি ধরণের চিকিৎসা নিবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আক্রান্ত ব্যক্তি যে কোনো একটি চোখের অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করবে, তবে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া নয়।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর