শিরোনাম
যশোর জেলা প্রতিনিধি | ০৭:০৪ পিএম, ২০২২-১০-০৫
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরে এ বছরে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর পাওয়া গেছে। মঙ্গলবার ৪ অক্টোবর রাত সাড়ে ৮টায় ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল থেকে পড়ে যায়। এমএম বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি জানান, তিনি এসএসসি পরীক্ষার পরীক্ষক। মূল্যায়নের জন্য আনা এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ের খাতার মধ্য থেকে ৫০টির একটি বান্ডিল মঙ্গলবার ৪ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ৮টায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া-ধোপাদি সড়কে কোন স্থানে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যায়। খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। তিনি আরো জানান, সারারাত পাগলের মত ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর ৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয় যায়। অভয়নগর থানার ও সি একেএম শামীম হাসান সাংবাদিকদের জানান, খাতা হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। উদ্ধার হওয়ার তথ্যও তার জানা নেই। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের কোন তথ্য জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited