শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি | ০৮:৩৩ পিএম, ২০২২-১০-০৮
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন পার্কিংশেডধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নীচতলার পার্কিংশেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ ওপর থেকে ভেঙে পড়ে। এ সময় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছয়জন শ্রমিককে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। পরে ধসে পড়া ছাদের নিচ থেকে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, হতাহতদের পরিবারে সহযোগিতা অব্যাহত থাকবে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুই শ্রমিকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আহত বাকি নির্মাণ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা চলছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited