বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি উন্নয়নে অবদান রেখেছে সেনাবাহিনীঃ  কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)

খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০৭:৩৩ পিএম, ২০২২-১০-১১

পাহাড়ি-বাঙালি সম্প্রীতি উন্নয়নে অবদান রেখেছে সেনাবাহিনীঃ  কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)

খাগড়াছড়ি রিজিয়নের ৪৬-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন,পাহাড়ের উন্নয়নে সেনাবাহিনীর ভুমিকা অসিম।
২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়িতে স্থাপন লগ্ন থেকেই পাহাড়ি-বাঙালি সম্প্রীতি উন্নয়নে অবদান রেখে এসেছে সেনাবাহিনী । জনগণের স্বার্থ সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখায় সদা সচেষ্ট। এলাকার নিরাপত্তা বিধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি এবং আর্থ-সামাজিক উন্নয়নেও সেনাবাহিনী  অনস্বীকার্য্য ভূমিকা পালন করছেন।
মঙ্গলবার, ১১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ২-৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন’র ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন, ২০৩ পদাতিক ব্রিগেড’র অধিনায়ক ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর আলম। খাগড়াছড়ি রিজিয়ন’র ব্রিগেড মেজর (বিএম) মেজর আবুল হাসনাত’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জাহাঙ্গীর আলম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সেনাবাহিনী এখন ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ বাস্তবায়নে কাজ করছে। ‘অপারেশন উত্তরণ’র আওতায় পাহাড়ি-বাঙালি সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, এই রিজিয়নের আওতাধীন প্রত্যন্ত এলাকায় চলমান যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পথে নিরাপত্তা বিধানে সেনাবাহিনী সবার পাশে থাকতে বদ্ধপরিকর। চলমান অগ্রযাত্রা এবং সরকারি কাজে বাধা আসলে অথবা সেনাবাহিনীর অভীষ্ট প্রত্যয়ে যে কোন শক্ত হাতে মোকাবেলা করা হবে। এই ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
সভায় অন্যান্যদের মধ্যে সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, এএসইউ’র ডেট কমান্ডার লে: কর্ণেল চৌধুরী মোহাম্মদ সামসুল আলম আল বাহার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার নাইমুল হক, মং সার্কেল’র চীফ সাচিংপ্রু চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলমসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর