বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিউটিশিয়ানকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ!

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫৭ পিএম, ২০২২-১০-১২

বিউটিশিয়ানকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ!

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক গৃহবধূকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় বিউটিশিয়ান।


ফোনের মাধ্যমে কল পেয়ে বিভিন্ন বাসায় গিয়ে সাজগোজের কাজ করেন। । বুধবার (১২ অক্টোবর) ধানমন্ডি থানার পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে ধানমন্ডি ২৮ নম্বরের একটি বাসায় এ ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরের দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিমের স্বামীর বন্ধু আশিকুর রহমান জানান, ওই গৃহবধূ ও তার স্বামী হাজারীবাগ এলাকায় থাকেন। স্বামী অনলাইনে জুতার ব্যবসা ও স্ত্রী অনলাইনে বিউটি পার্লারের ব্যবসা করেন। তিনি আরও জানান, মঙ্গলবার এক নারী ভিকটিমকে ফোন দিয়ে ধানমন্ডি ২৮ নম্বর যেতে বলে। সেই কল পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম ধানমন্ডি যান। সেখানে একটি ছেলে তাকে রিসিভ করে বাসার ২য় তলায় নিয়ে যায়। বাসায় এক নারীসহ তিন পুরুষ ছিল। তারা ভিকটিমকে মারধর করে। পরে তিনজন মিলে ধর্ষণ করে। আশিকুর বলেন, এরপর তারা ভিকটিমকে পালিয়ে যেতে বলে। না গেলে মেরে ফেলার হুমকি দেয়। পরে ভিকটিম ওই বাসা থেকে বেরিয়ে একটি রাইড শেয়ারে করে গাবতলী যায়। সেখান পৌঁছে স্বামীর সঙ্গে যোগাযোগ করেন। স্বামী তখন সাভারে এক বন্ধুর বাসায় ছিলেন এবং সেখানে যেতে বলেন। সাভারের বাসায় গিয়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে তাকে চিকিৎসার জন্য প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেকে আনা হয়। বিষয়টি ধানমন্ডি থানায়জানানো হয়েছে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মনছুর আহমেদ জানান, এমন একটি ঘটনা শুনেছি। হাসপাতালে ভুক্তভুগী ও তার স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ঘটনাস্থলের ঠিকানা ঠিকমত বলতে পারছে না। থানায় মামলা হলে ভিকটিমকে নিয়ে ঘটনাস্থলে যেতে হবে। পরে ঘটনার বিস্তারিত জানা যাবে। মেয়েটি বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি আছে। ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, এরকম একটি স্টেটমেন্ট পেয়েছি। ঘটনাস্থল শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মেয়েটি বিউটিশিয়ান। তাকে অনলাইনের মাধ্যমে আরেকটি মেয়ে ডেকে ধানমন্ডি এলাকায় নিয়ে। সেখানে তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সব কিছুর শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর