বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আমার অফিস, যেদিন খুশি যাবো

অফিস না করা প্রসঙ্গে ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০৩ পিএম, ২০২২-১০-১২

আমার অফিস, যেদিন খুশি যাবো

জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে গত ৮ অক্টোবর বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠকে জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর প্রসঙ্গ তোলেন ডিসি-এসপিরা। এতে ক্ষোভ প্রকাশ করেন ইসি আনিছুর রহমান। একইসঙ্গে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে তিনি আচরণবিধি প্রতিপালনে ডিসি ও এসপিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টিও তুলে ধরেন। তার এমন বক্তব্যের জেরে ডিসি-এসপিরা হইচই শুরু করেন। একপর্যায়ে ডায়াস ছেড়ে নিজ আসনে ফিরে যান আনিছুর রহমান। তবে নিয়মবহির্ভূত ও নজিরবিহীন এমন ঘটনার পরও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আর এ ঘটনাকে ‘সামান্য ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এতে ‘উষ্মা’ প্রকাশ করেন আনিছুর রহমান। ঘটনার দিনের পর থেকে আর অফিসও করেননি তিনি। একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করে জানান, সেদিনের ঘটনার পর থেকে তিনি (আনিছুর রহমান) কারও সঙ্গে কথা বলছেন না। এমনকি মোবাইলে কল করেও তাকে পাওয়া যাচ্ছে না। তিনি কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগই রাখছেন না। এমন পরিস্থিতিতে গুঞ্জন ছড়ায় পদত্যাগ করতে পারেন ইসি আনিছুর রহমান। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। অফিস না করার বিষয়ে জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, ‘আমার অফিস, আমি যেদিন খুশি যাবো। এ নিয়ে এত কথা বলার কী আছে?’ পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি এ ধরনের সিদ্ধান্ত নেইনি। বৃহস্পতি অথবা রোববার থেকে অফিসে যেতেও পারি।’ এদিকে, ডিসি ও এসপিদের সঙ্গে এ ধরনের ঘটনাকে ‘খারাপ ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় আমার মনে হচ্ছে, নির্বাচন কমিশনের ধারণাটাই পাল্টে যাচ্ছে। সাংবিধানিক পদে কর্মরত একজন কর্মকর্তার সঙ্গে ডিসি-এসপিরা এ ধরনের আচরণ করতে পারেন না। তাদের কোনো কথা বলার থাকলে অন্যভাবে বলতে পারতেন। কিন্তু দলগতভাবে এভাবে কথা বলা কোনোভাবেই উচিত হয়নি।’

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর