শিরোনাম
সংবাদদাতা, চুয়াডাঙ্গা : | ০৫:৩০ পিএম, ২০২০-০৯-২৩
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গায় চার ছাত্রলীগ নেতাকর্মীর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা যুব মহিলা লীগ নেত্রী আফরোজা পারভীন।
মামলার আসামিরা হলো, চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার শহিদ খানের ছেলে মানিক খান (২৬), কেদারগঞ্জের খবির শেখের ছেলে ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন (২৭), বাহাদুর পাড়ার আদম আলীর ছেলে রাকিবুল ইসলাম নিপ্পন (২৪) ও আরামপাড়ার কাশেমের ছেলে ফয়সাল খানসহ অজ্ঞাত ১০/১৫ জন।
মামলার এজাহারে আফরোজা পারভীন উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর ছাত্রলীগ কর্মী মানিক খান তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীনকে নিয়ে মানহানিকর তথ্য পোস্ট করে। পরদিন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করে। এসব পোস্টে রাকিবুল ইসলাম নিপ্পন ও ফয়সাল খানসহ ১০/১৫ জন বাজে মন্তব্য প্রদান করে। এতে আফরোজা পারভীনের সামাজিকভাবে হেয় ও সুনামক্ষুন্ন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, লিখিত অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited