বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দেশের চিকিৎসায় আস্থা রাখায় রনিকে বিদেশে নেওয়া হয়নি: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪২ পিএম, ২০২২-১০-১৫

দেশের চিকিৎসায় আস্থা রাখায় রনিকে বিদেশে নেওয়া হয়নি: আইজিপি

যখন দুর্ঘটনা ঘটেছিল তখন পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি প্রস্তুত ছিলেন রনিকে সিঙ্গাপুর পাঠানোর জন্য। এয়ার অ্যাম্বুলেন্স আনতে সময় লাগবে বলে জানিয়েছিলেন। তখন ইউএস-বাংলাকে বলা হয়েছিল তাদের দিয়ে দ্রুত সিঙ্গাপুরে বা যেখানে প্রয়োজন সেখানে যেন পাঠাতে পারি। পরবর্তী সময়ে শুনলাম আবু হেনা রনি ও জিল্লুর রহমান বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখেছেন। এ কারণে তাদের আর বাইরে নেওয়া হয়নি। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব কথা বলেছেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বিশ্ব মানের। দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখায় তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আইজিপি আরও বলেন, আবু হেনা রনি একজন জাতীয় কৌতুক অভিনেতা। সাধারণ মানুষও অনেক কষ্ট পেয়েছে তার এই আহত হওয়ার কারণে। আজকে সুস্থ হয়ে যাওয়ার খবর শুনে সাধারণ মানুষ উজ্জীবিত হবে। তিনি আবারও কৌতুক পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষকে উজ্জীবিত করতে পারবেন। হাসপাতালের সব চিকিৎসক, নার্সদের ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পত্র-পত্রিকায় এই অভিযান সম্পর্কে আপনারা দেখছেন। আমি মনে করি এই বিষয়ে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না। এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, প্রায় ১ মাস পর ছাড়া পেলেন আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমান। সরকারি খরচ বাদ দিয়ে তাদের সব খরচ পুলিশ বাহিনী বহন করেছে। তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করেছে। এজন্য পুলিশ বাহিনীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি গ্যাস বেলুনের বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। অনেক বাচ্চা বেলুনে আগুন লাগার ঘটনায় পুড়ে এই হাসপাতালে ভর্তি হন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের হাতে ছাড়পত্র তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রধান।

রিটেলেড নিউজ

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত


নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত


বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত


দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

চাঁপাইনবাবগঞ্জে এক কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়ল ৪৭৮

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত


ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ভোটের আগেই ঢাকা ৮ আসনের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: