শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৭:০৬ পিএম, ২০২০-০৯-২৩
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম বদুকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হয়েছে। এর আগে এ কে এম আনিছুর রহমান ও বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম বদু সমপরিমান (৬৭) ভোট পাওয়ায় দুই জনের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম বদু বিজয়ী হন। মঙ্গলবার রাতে ভোট গননা শেষে নির্বাচনে দায়িত্বরত নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ৭টি পদে দুটি প্যানেলে মোট ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সহ-সভাপতি পদে ৭১ ভোট পেয়ে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, ৬৯ ভোট পেয়ে আশরাফুজ্জামান আশু বিজয়ী হন, এছাড়া ক্লাব ঐক্য পরিষদের আশরাফ আলী ৭২ ভোট পেয়ে এবং লটারীর মাধ্যমে আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৭১ ভোট পেয়ে স্বাধীণতা ক্লাব ঐক্য পরিষদের মাহমুদ হাসান মুক্তি নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ক্লাব ঐক্য পরিষদের মীর তাজুল ইসলাম রিপন ৭২ ও সাঈদুর রহমান শাহীন ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে ক্লাব ঐক্য পরিষদের আল আমিন কবির চৌধুরি ডেভিড ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হনে, স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের আ.ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, কবিরুজ্জামান রুবেল, কাজী সাফিউল আযম, জেলা ক্লাব ঐক্য পরিষদের ইদ্রিস আলী বাবু, কাজী আক্তার হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আব্দুল মান্নান, মির্জা মনিরুজ্জামান কাকন, লুৎফর রহমান সৈকত, রুহুল আমীন, শেখ তানজিম কামাল তমাল, শেখ হেদায়েতুল ইসলাম। নির্বাহী সদস্য উপজেলা থেকে ক্লাব ঐক্য পরিষদের জহুরুল হায়দার ও স্বাধীণতা ক্লাব ঐক্য পরিষদের স ম সেলিম রেজা নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য মহিলা সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিমুন শামস্ ও মিসেস ফারহা দিবা খান সাথী নির্বাচিত হয়েছেন।
এবারের এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল্লুর রহমান, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার ইন্দ্রজিৎ সাহা এবং সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited