বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ন্যাটোয় যোগদানের আগে সুইডেনকে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৩৮ পিএম, ২০২২-১১-০৫

ন্যাটোয় যোগদানের আগে সুইডেনকে যা বললেন এরদোগান

তুরস্ক আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে না যতক্ষণ না দুদেশ প্রয়োজনীয় ‘পদক্ষেপ নেয়’।  শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জোটের প্রধান জেনস স্টলটেনবার্গকে এ কথা বলেন। আঙ্কারা ‘সন্ত্রাসী’ বলে মনে করে এমন নিষিদ্ধ কুর্দি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য নর্ডিক দেশ দু’টিকে অভিযুক্ত করেছে তুরস্ক এবং জুনে একটি চুক্তি সত্ত্বেও তাদের ন্যাটো সদস্যপদ অনুমোদন করা থেকে তুরস্ক বিরত রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ‘প্রেসিডেন্ট এরদোগান উল্লেখ করেছেন, সুইডেন এবং ফিনল্যান্ডের গৃহীত পদক্ষেপগুলো নির্ধারণ করবে অনুমোদন প্রক্রিয়া কত দ্রুত হবে এবং কখন এটি শেষ হবে।’ এরদোগান এবং স্টলটেনবার্গ ইস্তাম্বুলে একটি ব্যক্তিগত বৈঠক করেছিলেন যা মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল না।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ফিনল্যান্ড এবং সুইডেন কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে এবং মে মাসে ন্যাটো সদস্য হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। কিন্তু এরদোগান দেশ দুটির ন্যাটো সদস্য হওয়ার পক্ষে সমর্থন না দেওয়ার হুমকি দেন। এ ক্ষেত্রে তার দাবির ব্যাপারে সমঝোতার আহ্বান জানান। পরে এ নিয়ে জুন মাসে তুরস্ক, ফিনল্যান্ড এবং সুইডেনের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। এতে তুরস্ক বিরোধী তুর্কি সন্ত্রাসীদের প্রত্যর্পণ এবং তথ্য বিনিময়ের বিধান অন্তর্ভুক্ত ছিল।

নতুন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এরদোগানের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার আঙ্কারা যাবেন এবং স্টকহোম আশা করছে তারা ন্যাটোর সদস্যপদের জন্য তুরস্কের অনুমোদন পাবে। শুক্রবার এক বিবৃতিতে ন্যাটো জোটের পক্ষ থেকে বলা হয়, স্টলটেনবার্গ সমঝোতা স্মারক বাস্তবায়িত করার জন্য উভয় দেশেরই গৃহীত বড়, দৃড় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং জোর দিয়েছেন যে, তাদের যোগদান ন্যাটোকে আরও শক্তিশালী করবে’।

বৃহস্পতিবার ন্যাটো মহাসচিব তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ড এবং সুইডেনের যোগদান ‘রাশিয়াকে একটি স্পষ্ট বার্তা পাঠানোর জন্য’ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তুরস্ক এবং হাঙ্গেরি ছাড়া ন্যাটোর ৩০টি সদস্য রাষ্ট্রই সুইডেন এবং ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। জোটের নতুন সদস্যদের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন। সূত্র: এএফপি

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর