শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০২:৫২ পিএম, ২০২০-০৯-২৪
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগের পক্ষে নূর জাহান ইসলাম নীরা ও বিএনপির পক্ষে নূর উন নবী এবং স্বতন্ত্রভাবে জমা দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অন্য তিনজন শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবীর।
জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী যশোর সদর উপজেলার নির্বাচনে নূরজাহান ইসলাম নীরা দলীয় প্রার্থী করা হয়েছে। বুধবার তিনি শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মনোনয়ন জমা দেন। এদিকে নীরার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিরোধী দল বিএনপি থেকে দুই জন মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের একজন যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম ও অন্যজন সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী। নূর উন নবী ধানের শীষের প্রার্থী হওয়ায় সিরাজুল ইসলাম শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ দলের টিকিট না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যোগাযোগ করা হলে যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী জানান, সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে অংশ নিতে দলগত সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনের জন্য দলীয়ভাবে তাকে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য, যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited