বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রত্যাশা করি নিরপেক্ষ ও স্ব”ছ নির্বাচন : ওবায়দুল কাদের

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:৩০ পিএম, ২০২২-১২-১২

প্রত্যাশা করি নিরপেক্ষ ও স্ব”ছ নির্বাচন : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে আবারও বিজয়ের বন্দরে পৌছবো। নির্বাচন কমিশনই নির্বাচনের মূল চালিকা শক্তি। পবিত্র সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমরাও প্রত্যাশা করি নিরপেক্ষ ও স্ব”ছ নির্বাচন। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন ।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বগুণে এত সংকটের মাঝেও আমরা পদ্মাসেতু, পায়রা সমুদ্রবন্দর, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল পেয়েছি এবং দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করেন মন্ত্রী 


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ।


সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ও সরকার পতনের আন্দোলন বিষয়ে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলুক পাকিস্তান ছাড়া কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? এছাড়াও তিনি প্রশ্ন করেন, মহাসড়কে গাড়ি পোরানো, নিরীহ মানুষ পুড়ানো, পুলিশের উপর হামলা করা পৃথিবীর কোন গণতন্ত্রে আছে? সরকার পতনের উদ্দেশ্যে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদের কিছু আসবে যাবে না।

বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৯২তম দেশ। অথচ ধান উৎপাদনে পৃথিবীতে ৩য়, মিঠা পানির মাছ উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৪র্থ, আলু উৎপাদনে ৭ম এবং আম উৎপদনে ২য়। আজকে দেশে খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেড়া কাপড় পড়া মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুঁড়েঘর সহজে খুঁজে পাওয়া যায় না। যে ছেলে ১৪ বছর আগে বিদেশ গেছে সে এখন চট্টগ্রাম শহর চিন্তে পারে না। এটিই হ”েছ বদলে যাওয়া বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারনে।


এসময় মন্ত্রী আরো বলেন, এই বদলে যাওয়া বিএনপির ভালো লাগে না। তাই তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে, বিদেশীরা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে এবং দেশে উৎপাদিত গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ করতে। বিএনপি ১০ তারিখের সমাবেশে এসেছিলো সরকারের পদত্যাগ চাইতে। এযেন সরকারের পদত্যাগ চাইতে এসে নিজেরাই পদত্যাগ করে বসলেন এবং সরকারের পতন চাইতে এসে নিজেদের পতন।

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি বলেন, অনেক রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে তিনি আনুরোধ জানান।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর