শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:০৭ পিএম, ২০২২-১২-২৯
চীন থেকে আসা দর্শনার্থীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা লাগবে বলে নির্দেশনা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, চীন থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের সর্বোচ্চ দুইদিন আগে করোনা পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ দেখাতে হবে। এছাড়া ভ্রমণের ১০ দিন আগে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা নেগেটিভ ফলাফলের বদলে করোনা থেকে সেরে ওঠার কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তৃতীয় কোনো দেশের মাধ্যমে আসলেও করোনার পরীক্ষা বাধ্যতামূলক।
প্রায় তিন বছর পর করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করে দিচ্ছিলো চীন। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে দেশটির পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিধিনিষেধ শিথিলের পর চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিষয়টি অন্য দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো চীনের করোনা পরিস্থিতি নিয়ে অযথা বাড়াবাড়ি করছে। বৈজ্ঞানিক উপায়ে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited