শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০১:৫৭ পিএম, ২০২০-০৯-২৮
"চলো যাই যুদ্ধে,অপশক্তির বিরুদ্ধে " এবং "পরিবেশকে দুষনমুক্ত,শরীরকে রোগমুক্ত, সাইক্লিং উপযুক্ত "এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ২৭ সেপ্টেম্বর রবিবারে সাইকেল রেলী বের হয়।
রবিবার সকাল ১০ টায় উপজেলা কোর্ট চত্ত্বর মাঠ হতে রেলীটি বের হয়ে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ফান প্যারাডাইসে গিয়ে শেষ হয়।
পরে সেখানে রক্তের গ্রুপিং, ওজন ও উচ্চতা পরিমাপ, ডায়াবেটিস নির্ণয়, প্রেসার পরিমাপ কার্যক্রম পরিচালনা করা হয়। গোয়ালন্দ সাইক্লিষ্ট এবং গোয়ালন্দ রক্তের গ্রুপিং ক্লাবের শতাধিক যুবক বাই সাইকেল নিয়ে অনন্দমুখর পরিবেশে রেলীত অংশগ্রহন করেন।
গোয়ালন্দের অন্যতম উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সার্বিক সহযোগিতা করেন। এটি আয়োজন করে গোয়ালন্দ সাইক্লিষ্ট নামের একটি সামাজিক সংগঠন।
রেলীটি উদ্বোধন করেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মোঃ সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, সহ-সভাপতি ও দৈনিক ভোরের পাতা মোঃ আবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা,কলিন্স পার্থ,মিসকাত সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited